1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সনাতন ধর্ম সংঘের ৪০ প্রহর ব্যাপী  মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন উৎসব অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স

রাজশাহীতে সনাতন ধর্ম সংঘের ৪০ প্রহর ব্যাপী  মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………

রাজশাহীতে সনাতন ধর্ম সংঘের আয়োজনে বিশ^ শান্তি কল্পে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর ফুদকীপাড়া মুন্নুজান স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাঙালীর বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা আর অল্প কয়েকদিনের সন্নিকটে। সনাতন সংঘের আয়োজনে ৪০ প্রহরের মহানামযজ্ঞ সুষ্ঠুভাবে আয়োজন চলছে এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। সম্প্রীতির নগরী রাজশাহীতে ২০০৪-০৫ সাল থেকে সাম্প্রদায়িকতার কোনো ঘটনা ঘটেনি। এখানে প্রত্যেক ধর্মের লোকজন নিজেদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করে থাকে। রাজশাহী শান্তির শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্ট্রের সকল নাগরিকের সমান অধিকার সুনিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা সকলে মিলে রাজশাহীকে সুন্দর নগরী রূপে গড়ে তুলি।

 

সনাতন ধর্ম সংঘের সভাপতি সমরেন্দ্র নাথ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, পদ্মা মন্দির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ্যাড মোহন কুমার সাহা, যুগ্ম সম্পাদক এ্যাড. জগদীশ চন্দ্র ঘোষ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট