1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যক্ষ্মা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে যক্ষ্মা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৬ অক্টোবর ২০২২……………….

রাজশাহীতে যক্ষ্মা  নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

 

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। যেখানে প্রাথমিক পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব হয়েছে।

 

তিনি বলেন, য²া বায়ুবাহিত রোগ। শিশু কিংবা বয়স্ক যেকোন বয়সে এ রোগ হতে পারে। দুই সপ্তাহের বেশি কাশি থাকলে শীঘ্রই যক্ষ্মর পরীক্ষা করতে হবে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে য²া নির্মূলে বদ্ধপরিকর সরকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় য²া নির্মূল করা সম্ভব। সেলক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। এটি নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, চিকিৎসক স্বাস্থ্য কর্মীসহ সকলকে ভূমিকা রাখতে হবে। জাতীয় যক্ষ¥া নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে আইসিডিডিআরবি য²া নির্ণয় ও চিকিৎসা কেন্দ্রে বিনামুল্যে উন্নতমানের ডিজিটাল এক্সরে এবং জিনএক্সপার্ট পরীক্ষার মাধ্যমে ফুসফুস ও ফুসফুস বহির্ভূত যক্ষ্মা নির্ণয় করা হয়। দেশে বিভিন্ন স্থানে সরকার যক্ষ¥া রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। গ্রাম কিংবা শহরে সর্বত্র এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো দরকার। য²া নির্মূলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজ নিজ মন্ত্রণায়ণের অধীন সকল সংসদ সদস্যদের এ বিষয়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে তিনি আরও জানান।

 

এন্ডিং টিবি ফ্রম বাংলাদেশ থ্রু এনগেজমেন্ট অফ পার্লামেন্টারিয়াল এন্ড স্ট্রাটেজিক স্টেক হোল্ডারস প্রকল্প এবং ইউএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রমের আয়োজনে স্টপ টিবি পার্টনারশিপ এর আওতাধীন চ্যালেঞ্জ ফ্যাসিলিটি ফর সিভিল সোসাইটি রাউন্ড-১০। ইউএসএআইডি ও গেøাবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিলোসিস এন্ড ম্যালেরিয়া এর সহযোগিতায় এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাবিবুল আহসান তালুকদার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক। সারাদেশে য²ার সার্বিক পরিস্থিতি বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন আইসিডিডিআরবি ইউএসএইড এর টেকনিক্যাল এ্যাডভাইজার ডাঃ আহসানুল ইসলাম।

 

মতবিনিময় সভায় রাজশাহীর বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, পরিচালক স্বাস্থ্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রিপ ট্রাস্টের ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড এডমিনিস্ট্রেশন শরীফ উদ্দিন আহমেদ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট