1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা

রাজশাহীতে মামলা দিয়ে কৃষক পরিবারকে হয়রানির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………….

রাজশাহীর তানোরের বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) বাঁধাইড় গ্রামের একটি নিরহ কৃষক পরিবারকে সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বাঁধাইড় গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মামলাবাজ মনিরুল ইসলাম সাজানো মামলা দিয়ে ওই অসহায় কৃষক পরিবারকে হয়রানি করছে। এই ঘটনায় গ্রামবাসির মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসি মামলাবাজ মনিরুল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।

 

এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বাঁধাইড় গ্রামের হারুন রশিদের পুত্র সিরাজুল ইসলামের কাছে থেকে ১৯ দশমিক ১৪ শতক জমি কিনেছেন একই গ্রামের ইদ্রিস আলীর পুত্র হাসেম আলী। বিগত ২০২১ সালে তানোর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে দলিল সম্পাদন করা হয় যাহার দলিল নম্বর ৪৬৯১/২০২১। তফসিল মৌজা-বাঁধাইড়, দাগ নম্বর-১৮৫ শ্রেণী ধানী পরিমাণ ১৯ দশমিক ১৪ শতক।

 

এদিক, সিরাজুল ইসলামের পুত্র মামলাবাজ মনিরুল ইসলাম আদালতে মামলা করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে তার পিতা সিরাজুল ইসলাম মানুষিক ভারসাম্যহীন হওয়ায় তার কাছে থেকে ফাঁকি দিয়ে হাসেম আলী উক্ত জমি দলিল রেজিষ্ট্র করে নিয়েছেন। কিন্ত্ত আদালত মনিরুলের করা মামলা খারিজ করে দিয়েছেন। এবার তিনি কৃষক হাসেম আলীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন,তবে হাসেম আলী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, ফের তার বিরুদ্ধে মনিরুল সাজানো মামলা করেছে।

 

এবিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, এক আদালত মামরা খারিজ করেছে তো কি তিনি তো আপিল করেছেন। তিনি বলেন, হাসেম জমি না ছাড়লে বা টাকা না দিলে তার বিরুদ্ধে মামলা চলবেই। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মনিরুল মামলা দিয়ে অসাহায় কৃষক পরিবারকে যেভাবে হয়রানি করছে সেটা সত্যিই অমানবিক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট