1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাকশিস-মোহনপুর নেতৃবৃন্দের বিএনপি মনোনিত প্রার্থী এ্যাড:  মিলনের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

বাকশিস-মোহনপুর নেতৃবৃন্দের বিএনপি মনোনিত প্রার্থী এ্যাড:  মিলনের মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলার নবগঠিত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জননেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলন। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর জিন্নানগরে তাঁর নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাকশিস-মোহনপুর নেতৃবৃন্দ নবগঠিত কমিটির তালিকা ও সম্মাননা স্মারক এ্যাড. শফিকুল হক মিলনের হাতে তুলে দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, অধ্যাপক কাজিম উদ্দীন সরকার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাকশিস মোহনপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ আলম, সিনিয়র সহসভাপতি অধ্যাপক এমরান পারভেজ, সহসভাপতি অধ্যাপক বাবুল আক্তার ও অধ্যাপক হুমায়ুন কবির পরশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান ও মফিজ উদ্দীন সরকার, প্রভাষক জিল্লুর রহমান মিঠু, সহ সম্পাদক অধ্যাপক মজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক ও আবু মুসা, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক রয়েল হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক তাছের উদ্দিন মৃধা, শিক্ষা সম্পাদক সহকারী অধ্যাপক আকবর আলী মৃধা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সহকারী অধ্যাপক আতাউর রহমান বাবু, দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-দপ্তর সম্পাদক সেলিম রেজা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা খাতুনসহ প্রায় চল্লিশজন শিক্ষক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় এ্যাড. শফিকুল হক মিলন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা হলেন জাতির পথপ্রদর্শক। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের ন্যায্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করেছে। নিজেদের স্বার্থে শিক্ষকদের ব্যবহার করেছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান ফিরিয়ে দেওয়া হবে।

সভা শেষে শিক্ষক নেতৃবৃন্দ বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট