1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি! পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তানরাও আক্রান্ত নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নরসিংদীর শিবপুরে ৩ ফার্মেসিকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ মির্জাপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত আবাসন: দুই দশক ধরে অবহেলা, মাদক ও অপরাধের আস্তানা কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে এবং গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার ন্যায্য পানি বণ্টন ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর বিভিন্ন দাবীতে বিশাল সমাবেশ শুক্রবার বিকেল ৩টায় ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজন বিশাল সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ-২ এর সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সস্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মেঃ হারুনুর রশিদ।Open photo

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ তসিকুল ইসলাম তসি, ভোলাহাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজুর যৌথ সঞ্চালনায় জেলা ও উপজেলা বিএনপির সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার সর্বস্তরের ধানের শীষের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট