1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

নওগাঁ -২ আসনে ধানের শীষের কান্ডারী সামসুজ্জোহা খান

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬ আসনের মধ্যে ৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ৪৭নওগাঁ -২ (পত্নীতলা- ধামইরহাট) আসেনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহার নাম ঘোষণা করেন।

উল্লেখ্য এই আসনে বিএনপির অন্তত ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নওগাঁ জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- নওগাঁ-১  আসন (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) এর মোঃ মোস্তাফিজুর রহমান, নওগা-২ আসন (পত্নীতলা-ধামইরহাট) এর সামসুজ্জোহা খান, নওগা-৩ আসন (বদলগাছী-মহাদেবপুর) এর ফজলে হুদা বাবুল, নওগা-৪ আসন (মান্দা) এর ডা ইকরামুল বারী টিপু ও নওগা-৬ আসন (রানীনগর-আত্রাই) এস এম রেজাউল ইসলাম। এদিকে নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায় সামসুজ্জোহা খান জোহা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । সাথে সাথে নওগাঁ -২ আসনের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। নেতাকর্মীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও যে কোন ধরনের কুটুক্তিমূলক বক্তব্য থেকে দূরে থাকার আহবান জানান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান। ৩ বারের সাবেক সংসদ সদস্য জোহা খান দীর্ঘ রাজনৈতিক জীবনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। আওয়ামী শাসনামলে তিনি শত শত নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে কারামুক্ত করতে ভূমিকা রাখেন।

এছাড়াও বিগত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট