1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ 

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহসভাপতি আবু সাইদ বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন এবং তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন সরকার রনজু প্রমুখ।

এ সময় উপজেলা, দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। পাশাপাশি গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শেষে উপজেলার ২৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে কল্যাণ সমিতির চেক তুলে দেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট