1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন লুটপাটের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন লুটপাটের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস  বিজ্ঞপ্তি………………………………………………….

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আজ শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে দিবসটির স্মরণে এক সমাবেশের আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো.আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবুু মহিলা সাবেক কাউন্সিলর ফারজানা হক প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীতে স্বাধীনতাকামী ১৭ জন মানুষকে পাকিস্তানী হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন এলাকা থেকে তাদের দঁড়িতে বাঁধা লাশ উদ্ধার করা হয়। অথচ দিবসটি পালনে এবং শহীদদের স্মৃতি রক্ষায় রাজনীতিবিদদের নেই কোনো উদ্যোগ।

দেশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরে বঙ্গবন্ধুর আদর্শে নতুনভাবে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা চলমান লুটপাটের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট