1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

রাজশাহীতে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর স্বপন………………………

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

 

এদিকে  বেলা ১১টায় রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় থাকা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে মহানগর আওয়ামীলীগ। একই সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকে শেখ কামালের স্মৃতিচারণ করে এক মিনিট নীরবতা পালন শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্তার মাগফেরাত কামনা করেতে স্থানীয় অধিকারীকরা। মসজিদে মসজিদে চিঠি করে দুয়া করতে বলায় দুয়াও করা হয়েছে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট