1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ডাবলু সরকার'র জনসচেতনতামূলক প্রচারাভিযান  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ডাবলু সরকার’র জনসচেতনতামূলক প্রচারাভিযান 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………….

রাজশাহী রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নগরীর নিউমার্কেট ও এর পার্শ্ববর্তী এলাকা সমূহে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এসময় ডাবলু সরকার বলেন, আপনারা সবাই জানেন সারা দেশে ডেঙ্গু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু থেকে নিজ নিজ পরিবার পরিজন ও দেশের মানুষকে বাঁচাতে হলে এখনই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলের বাড়ির আশেপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এসি ও রেফ্রিজারেটরের অবাঞ্ছিত পানি অপসারণ করতে হবে, প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিক জাতীয় পণ্য, গাড়ির অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, ব্যবহৃত দইয়ের ভার এই জাতীয় কোন কিছুতেই যেন পানি জমে না থাকতে পারে সেই দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ মজিবুর রহমান, ১৮ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন সরকার সহ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট