1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জেসিআই এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রাজশাহীতে জেসিআই এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করছে মোট ১৬টি দল। শুক্রবার রাতে নগরীর চন্দ্রীমা থানার অন্তর্গত নাদের হাজীর মোড়ে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করা হয় উক্ত টুর্নামেন্টের।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, নিরাপদ সড়ক চাই এর রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।

সভাপতিত্ব করেন জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ।

ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে- কিংস অব রাজশাহী, রাজপাড়া ফুটবল স্টারস, রাঙ্গার্স, ইনডোর পার্ক স্কোয়াড, এ্যাসেট ডিলিং, ড্রাইভ বাই ড্রিবলার্স, জেন-জেড, বাপ্পী একাদশ, ফ্রেন্ডস আড্ডা, নিরাপদ সড়ক চাই, টেক রাজশাহী, ক্রেজি ফুটবলার, ম্যাড ক্রিকেটার, আবির রিয়েল এস্টেট, রাজশাহী রাইজিং স্টার ও সততা স্ট্রাইকার্স।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট