1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ছিনতাকালে হাতে নাতে দুই ছিনতাইকারী আটক  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

রাজশাহীতে ছিনতাকালে হাতে নাতে দুই ছিনতাইকারী আটক 

  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ……………………

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের সামনে অটোরিক্সা ছিনতাইকালে স্থানীয় জনতার সহায়তায় হাতে নাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম।

 

আটককৃত ছিনতাইকারিরা হলো, মো:হাবিবুর রহমান (২০) সে চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মো: বাহাজ ব্যপারীর ছেলে। অপরজন  মো: রেহোমান শুভ (২০) সে নগরীর সপুরা বটতলা শুকনা দীঘি এলকার মো: আব্দুর রহিমের ছেলে বলে নিশ্চিত করেছেন আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন ।

 

পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পাশে থেকে গত ৮ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে সাতটায় সময় চার ছিনতাইকারী যাত্রীবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে জনির অটোরিক্সা উঠে পড়ে। রাত সোয়া আটটার দিকে অটোরিক্সাটি চন্দ্রিমা এলাকার প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে পরিকল্পনা অনুসারে শুভ চালক জনিকে জাপটে ধরে আর হাবিবুর আটোরিক্সার চাবি কেড়ে নেয় এবং হাতুড়ী দিয়ে জনির মাথায় আঘাত করে এসময় তার চিৎকারে স্থানীয় জনতা ও পাশেই টহলরত তালাইমারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই এটিএম আশেকুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাবিবুর ও শুভকে হাতে নাতে গ্রেফতার করে এবং অটোরিক্সাটি উদ্ধার করে। এই সময় অপর দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়।

 

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট