1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

এর আগে সৌদি কর্তৃপক্ষ দাবি করে, মদিনা শহরের একটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একটি শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সানা থেকে প্রকাশিত আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি সরকারের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সায়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেন, “ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে, আজ সৌদি ভূখণ্ডের ভেতরের কোনো লক্ষ্যবস্তুতে আমরা অভিযান পরিচালনা করিনি।”

তিনি আরও বলেন, মদিনায় হামলার ঘটনা তুলে ধরে সৌদি শত্রুপক্ষ যে দাবি করেছে, তা ‘নির্লজ্জ ও স্পষ্ট মিথ্যাচার’ ছাড়া আর কিছুই নয়।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার চলমান সীমান্ত উত্তেজনার মাঝে এ ধরনের পাল্টাপাল্টি দাবির ঘটনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট