1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্হাপকদের সম্মেলন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্হাপকদের সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি……………………………………………………………….

রাজশাহীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি রাজশাহী মহানগরীর রেইনী পার্ক রেস্টুরেন্টে আনসার-ভিডিপি উন্নয়ন

ব্যাংকের রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন ১৯ ব্যাটালিয়ন আনসারের পরিচালক আব্দুল মজিদ, পিএএমএস এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমাড্যান্ট রাকিবুল ইসলামসহ প্রমুখ। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এনামুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে প্রধান অতিথি মহোদয় ২০২২-২৩ অর্থছরের শাখা ভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা ও ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণ পূর্বক দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাংকের ভূমিকা তুলে ধরেন এবং আগামীতে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে তা বাস্তবায়নের মাধ্যমে সকল ধরণের ব্যাংকিং সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সর্বোপরি সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। সঞ্চালনায় ছিলেন রাজশাহী বাগমারা শাখার ব্যবস্হাপক রাশেদুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট