1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর ডেস্ক………………

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় অটোরিকশার চালক আকবর হোসেন (৪০) ও যাত্রী মো. হাসান (৩০) প্রাণ হারিয়েছেন। আহতরা হলেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল, উপ-পরিদর্শক (এসআই) বাশার ও পথচারী সোহেল (৩৫)।

 

আকবর হোসেন ভোলা জেলার লালমোহন থানার আবুল কালামের পুত্র। তিনি যাত্রাবাড়ি থানার দক্ষিণ কুতুবখালি এলাকায় থাকতেন। হাসানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে একটি চলন্ত পিকআপ ভ্যান রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক মো. আকবর হোসেন, যাত্রী মো.হাসান  ও সোহেল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে হাসানেরও মৃত্যু হয়। সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ২ পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হেয়েছে।

 

পিকআপ ভ্যানের  চালক ও তার সহযোগি পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচচু মিয়া বাসসকে জানান,  ময়না তদন্তের জন্য দু’জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সড়ক পরিবহন আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট