1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যেসব এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

যেসব এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

অনলাইন সবুজনগর ডেস্ক…………………………………………

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্নিঝড় সিত্রাং এ রূপ নিয়েছে। এটি দেশের উপকূলীয় এলাকার ১৯ জেলায় আঘাত হানতে পারে। অতি ভয়ংকর না হলেও আমাবস্যা তিথি ও বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে জলোচ্ছ্বাসের আশংকা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।সেই সংগে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

 

আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় সিত্রাং সরাসরি বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। প্রতি ঘন্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার গতিতে ঘূর্নিঝড়টি বরিশাল ও চট্টগ্রামে আঘাত হানতে পারে। তবে গত তিন বছরে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে তার চেয়ে বেশি এলাকায় সিত্রাং আঘাত হানতে পারে।

 

দেশের উপকূলীয় এলাকার ১৯ টি জেলাতে এক সাথে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। ঝুঁকিতে থাকা উপকূলীয় ১৯ টি জেলার মধ্যে রয়েছে-খুলনা, সাতক্ষিরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা , পিরোজপুর,বরিশাল,ঝালকাঠি,নোয়াখালী,লক্ষীপুর,ফেনী,চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট