1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, গাজা দখলের কোনো পরিকল্পনা নেই: নেতানিয়াহু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, গাজা দখলের কোনো পরিকল্পনা নেই: নেতানিয়াহু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি নাকচ করে দিয়ে বলেছেন, সামরিক বাহিনী ‘অসাধারণভাবে ভালো’ পারফর্ম করছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখন্ড পুনর্দখল করার কোন পরিকল্পনা তাদের নেই।

সামরিক আক্রমণের জন্য কোন ‘সময়সূচী’ ছিল না এ কথা উল্লেখ করে তিনি ফক্স নিউজকে বলেন, ‘হামাসের সাথে যুদ্ধবিরতি মানে আত্মসমর্পণ।
নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি ইসরায়েলি সেনাবাহিনী ব্যতিক্রমীভাবে ভালো পারফর্ম করছে।

তিনি বলেন, যতই সময় লাগে, আমরা এটি করব। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিশোধমূলক বিমান হামলা এবং স্থল আক্রমণে গাজায় ১০,৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং তাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

নেতানিয়াহু বলেন, দীর্ঘ মেয়াদে গাজায় থাকার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই।
আমরা গাজা শাসন করতে চাই না। আমরা এটি দখল ও করতে চাই না, তবে আমরা এটি এবং আমাদের একটি ভাল ভবিষ্যত দিতে চাই।

এ কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল কাউকে স্থানচ্যুত করতে চায় না।
গাজার ভবিষ্যতের জন্য তার পরিকল্পনার উপর জোর দিয়ে তিনি বলেছিলেন, যে দরিদ্র এবং অবরুদ্ধ অঞ্চলটিকে অবশ্যই ‘অসামরিককরণ, উগ্রবাদমুক্তকরণ এবং পুননির্মাণ করতে হবে।

তিনি বলেন, আমাদের একটি সরকার খুঁজে বের করতে হবে, একটি বেসামরিক সরকার যা সেখানে থাকবে। তবে কে এই ধরনের সরকার গঠন করতে পারে তার বিশদ বিবরণ দেননি।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনীকে গাজায় পুনরায় প্রবেশ করতে এবং ‘হত্যাকারীদের হত্যা’ করতে প্রস্তুত থাকতে হবে।
এটাই হামাসের মতো সত্তার পুনরুত্থান রোধ করবে।’
সৌদি আরবের সাথে ইজরায়েল একটি শান্তিচুক্তির কাছাকাছি চলে আসার সাথে সাথে ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী সংঘাত এসেছিল। তথাকথিত আব্রাহাম চুক্তির উপর ভিত্তি করে যা বেশ কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করেছে।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ছিলেন যে সংঘাত কূটনৈতিক গতিকে বাতিল করবে না এবং ইসরায়েল হামাসকে ধ্বংস করার পরে আবার আলোচনা শুরু করার জন্য শর্ত ‘পাকা’ হবে।# সূত্রঃ বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট