1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

মহানন্দা ট্রেনে কাটা পড়ে নাচোলে মহিলার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার (৬৫) মৃত্যু হয়েছে। নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার আনুমানিক ভোর ৪:৪০ এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবত ভরসম্যহীন এই বয়স্ক মহিলাকে কাজলা বাজারে ও তার আশপাশে ঘোরা -ফেরে করতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন, পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাত বয়স্ক মহিলার লাশটি তারা দেখতে পায়।
আমনুরা রেলওয়ে জিআরপির ইনচার্জ এস আই মাইনুল হক বলেন, রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়াও তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির বয়স প্রায় ৬৫ বছর। আমরা সকাল সাড়ে ৮ টার সময় তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করি এবং একটি ইউডি মামলা হবে বলে জানান জিআরপি ইনচার্জ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট