1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন লালপুরে নেশার টাকা জোগার করতে ভাগিনার বাইসাইকেল চুরি,সাইকেল সহ চোর মামা আটক লালপুর E.S ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান,ভাটা মালিক ইদবার গুনলেন ১ লাখ টাকা জরিমানা বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে নেমে ডুবে মারা গেছে মৃগী রুগী ফারুক কবি-সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিনে রাজশাহীতে আলোচনা

ভোলাহাটে ‘৭১র রণাঙ্গনের যোদ্ধা মদিন মাঝি চলে গেলেন, না ফিরার দেশে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ ভোলাহাটে মুক্তিযোদ্ধা মদিন মাঝির নামাজে জানাযায় ফুলের তোড়া দিয়ে বরণের দৃশ্য। পাশে-উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।#

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘৭১র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সহযোদ্ধা উপজেলার বৃহত্তর বজরাটেক গ্রামের মৃত রূপা শেখের ছেলে চলে গেলেন না ফিরার দেশে! (ইন্না-লিল্লাহী………রজিউন)! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি স্ত্রী, ছেলেমেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার সময় দীর্ঘদিন বিভিন্ন রোগে শোকভোগের পর না ফিরার দেশে পারি জমান।Open photo

তিনি রণাঙ্গন ‘৭১র বীরমুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতার কাজে নিয়োজিত ছিলেন।  শুক্রবার সকাল ১০টার সময় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মদিন মাঝির নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ মোঃ আশরাফুল হক চুনু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোঃ মনিরুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোঃ তৈমুর হোসেন, মোঃ আফসার হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

Open photo

রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকুষদল বীরমুক্তিযোদ্ধা মদিন মাঝির গার্ড অফ ওর্নার প্রদান করা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট