1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………………………………..

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় রাজশাহী মহানগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে বৈঠক ও গ্র্যান্ড ডিনার অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক মেয়র ও ব্রিটিশ হাইকমিশনার ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলে ছিলেন কান্ট্রি ডিরেক্টর টম মিশশা, প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স, হেড অব আর্টস নাহিন ইদ্রিস, রিজ্যুনাল আর্টস প্রোগ্রাম ম্যানেজার মালিহা রাইসা, আর্টস প্রোগ্রাম ম্যানেজার সৌরদীপ দাশগুপ্ত, আটর্স প্রোগ্রাম কো-অর্ডিনেটর আনিকা বুশরা, কমিউনিকেশন ম্যানেজার (সাউথ এশিয়া) জুলিয়েট মন্ডল, ন্যাশনাল সেভগার্ডিন ম্যানেজার আকলিমা আকতার।

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজভী আহমেদ ভূইয়া, বাংলাদেশ গ্রামথিয়েটারের যুগ্ম সম্পাদক কামারুল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ার ইসলাম বকুল, শাটিকাপ নির্মাতা তৌকির ইসলাম শাইখ, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সেন্ট্রাল প্রেসিডেন্ট জিহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট