1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থাকবে রাসিক: ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনীতে রাসিক প্রশাসক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থাকবে রাসিক: ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনীতে রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: “রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত সাত দিনব্যাপী ‘শরৎ উৎসব ও মেলা’র বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর টি-বাঁধের বিপরীতে ‘পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন।

Open photo

সমাপনী বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “দেশের বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তরুণদের স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করা হবে।”

তিনি আরও আশ্বাস দেন যে, ভবিষ্যতে রাজশাহীতে উদ্যোক্তাদের জন্য আরও বড় পরিসরে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলে রাসিক পূর্ণ সহযোগিতা করবে।

Open photo

উদ্যোক্তা মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ জাতীয় মেলা দারুণ ভূমিকা রাখে। বর্তমান সরকার উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করছে। তরুণদের এই উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

সমাপনী অনুষ্ঠানে মেলার মূল আয়োজক (অর্গানাইজার) তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু এবং তোহা রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Open photo

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই সাত দিনব্যাপী ‘শরৎ উৎসব ও মেলা’য় প্রায় ৭০টি স্টল অংশ নেয়। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী ও ক্রেতা-সাধারণের সমাগমে মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট