1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

বিশ্বের কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক এগিয়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চারঘাট , রাজশাহী  প্রতিনিধি…………………………………………………….

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক এগিয়ে। বর্তমান সরকাবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ এখন অনেক এগিয়ে চলেছে। বিশ্বের উন্নতশীল দেশ গুলোর মধ্যে বাংলাদেশ এখন ৩৫তম দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ এখন ঘরে বসেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য অনলাইনের মাধ্যমে করতে পারছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার বিকেলে চারঘাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরুাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে জুলাই/২০২৩- আগস্ট/২০২৩ খ্রি: পর্যন্ত ০২ (দুই) মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী, ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ২০ জন মহিলা ও ২০ জন পুরুষকে এ সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে ৫০ তম জাতীয় স্কল, মাদ্রাসা ও কারীগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা/২০২৩ এর পুরুস্কার বিতরণী, জাতীয় শিক্ষা সপ্তাহের পুরুস্কার বিতরণী ও যুব উন্নয়ন আইসিটি প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ।

এ ছাড়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল, কাবাদী ও হান্ডবল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামানমধু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এরপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট