1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে খুলনার রূপসায় বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে খুলনার রূপসায় বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ দেশে ও বিদেশে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মোহাম্মদ সঃ কে কটুক্তির প্রতিবাদে খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের আয়োজনে বিশ্বনবীর অপমান সইবেনা আর মোসলমান” বদরের হাতিয়ার গর্জে উঠ আরেকবার এই প্রতিপাদ্য নিয়ে  ১৮ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রূপসা বাজার হয়ে রূপসা রেল মাঠে এসে বিশেষ আলোচনা ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল মুসল্লীর মুখের স্লোগান ছিল, বিশ্বনবীর অপমান সইবেনা আর মোসলমান, নাস্তিকদের আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ করেন, ধর্মপ্রাণ মুসল্লীরা। বিক্ষোভ সমাবেশ উপস্থিত হয়ে কুরআন ও হাদিসের আলোকে বিশ্বনবীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

বাগমারা আল আকসা মাদ্রাসার সুপার বাগমারা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান হামিদী, রূপসা বাগমারা দারুসসালাম জামে মসজিদর ইমাম হাফেজ মোঃ মিজানুর রহমান, নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মাছুদুর রহমান রউফি সহ রূপসা উপজেলা ও ইউনিয়ন ইমাম পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ বিশ্ব মানবজাতির মুক্তির দিশারি যিনি এই পৃথিবীর মাঝে সকল সমস্যার সমাধান হিসাবে আমাদের কে মহাগ্রন্থ আল কোরান নিয়ে এসেছেন, সকলের কাছে সত্য ও সঠিক ধর্ম পৌছে দিয়েছেন, তাকে নিয়ে যারা অপমান করে কটুক্তি করে আসছেন,  তাদের কে হুশিয়ার করে দিতে চাই। মহান আল্লাহ ছার ছেন দেড়ে দেন না তাই সকল নাস্তিকরা যেন আর দেশে ও বিদেশে যেন আর কোন অমুসলিমরা যেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ কে নিয়ে আর কটুক্তি করার সাহস না পাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট