1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে:অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে:অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম আর মানিক, দুর্গাপুর, রাজশাহী: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি। তারি ধারাবাহিকতায় শনিবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর দূর্গাপুর উপজেলার উন্নয়ন বোর্ড ধানহাটা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গওসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর একই মঞ্চে সকল বিভাজন ভুলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। যেটা দুর্গাপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছে। দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক এস এম হাসানুজ্জামান লাল্টুর সভাপতিত্বে, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। আজ এই মাঠ যে জন সমুদ্রে পরিণত হয়েছে , তাইএটা প্রমাণ করে দুর্গাপুরের মানুষ পরিবর্তন চায়। তিনি আরও বলেন, আপনাদের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দুর্গাপুর হবে বিএনপির শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ।

পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক ও যুগ্ম আহবায়ক আয়নাল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মুর্তুজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট