1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন রাজশাহীতে এবারও চামড়ার দাম কম লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁ পুলিশ সুপার এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ

বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত, দাখিল স্তরের সহকারী শিক্ষকদের ২১৭ তম বিষয়ভিত্তিক আল-হাদিস, বাংলা, গণিত, আইসিটি এবং এবতেদায়ী প্রধানগণের ১৯৫তম প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিএমটিটিআই এর হলরুমে উক্ত ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মামুনুল হক এর সভাপতিত্বে ও বিএমটিটিআই এর গণিত বিষয়ের প্রভাষক আবদুল কাইয়ুম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ ড. মোঃ নুরুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোর্স পরিচালক ও সমন্বয়কবৃন্দ সহ বিএমটিটিআই এর প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিএমটিটিআই।

প্রধান অতিথিট বক্তব্যে তিনি বলেন, বিএমটিটিআই আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রনয়নে শিক্ষকদের প্রশিক্ষণে মাধ্যমে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতিটি ক্লাসে গুরুত্ব দিয়ে একজন দক্ষ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করার জন্য আহবান করেন। এসময় সারাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ২ শতাধিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট