মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত, দাখিল স্তরের সহকারী শিক্ষকদের ২১৭ তম বিষয়ভিত্তিক আল-হাদিস, বাংলা, গণিত, আইসিটি এবং এবতেদায়ী প্রধানগণের ১৯৫তম প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিএমটিটিআই এর হলরুমে উক্ত ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মামুনুল হক এর সভাপতিত্বে ও বিএমটিটিআই এর গণিত বিষয়ের প্রভাষক আবদুল কাইয়ুম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ ড. মোঃ নুরুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোর্স পরিচালক ও সমন্বয়কবৃন্দ সহ বিএমটিটিআই এর প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিএমটিটিআই।
প্রধান অতিথিট বক্তব্যে তিনি বলেন, বিএমটিটিআই আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রনয়নে শিক্ষকদের প্রশিক্ষণে মাধ্যমে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতিটি ক্লাসে গুরুত্ব দিয়ে একজন দক্ষ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করার জন্য আহবান করেন। এসময় সারাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ২ শতাধিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর