1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি ২০১৮ সালের নির্বাচনকে দিনে সুষ্ঠু বললেও সন্ধ্যায় বক্তব্য পরিবর্তন করেছিল : আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বিএনপি ২০১৮ সালের নির্বাচনকে দিনে সুষ্ঠু বললেও সন্ধ্যায় বক্তব্য পরিবর্তন করেছিল : আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এসএন ডেস্ক………………………………….

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি নেতারা নির্বাচনের দিন গণমাধ্যমের সাথে কথা বলার সময় ২০১৮ সালের সাধারণ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলে বর্ণনা করলেও সন্ধ্যায় ফলাফল আসার সাথে সাথে তারা তাদের বক্তব্য পরিবর্তন করেছিল।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপির নেতারা নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বলেননি। সংবাদ প্রতিবেদনে দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, বিএনপি নেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন।

 

তিনি আরও বলেন, কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল-কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাঁদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন।

 

বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই একথা দাবী করে জয় বলেন, এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন।

 

তিনি লিখেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে চলেছে তারা। সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। আওয়ামী লীগ-বিরোধী সংবাদ মাধ্যমে অবাধে ‘রাতের ভোট’ তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট