1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি-জামায়াতের ৩য় দফা হরতাল-অবরোধের প্রতিবাদে লালপুরে শান্তি সমাবেশ ও মিছিল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বিএনপি-জামায়াতের ৩য় দফা হরতাল-অবরোধের প্রতিবাদে লালপুরে শান্তি সমাবেশ ও মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর, নাটোর প্রতিনিধি……………………………………………………

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে বিএনপি-জামায়াত কর্তৃক মহাসমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের উপর হামলা, পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী সন্ত্রাসী নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা, অবৈধ ভাবে দফায় দফায়(৩য় বার)ডাকা অবৈধ হরতাল- অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ, পথসভা ও মিছিল করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)এর সমর্থকরা। বৃহস্পতিবার(৯ নভেম্বর-২৩)বিকালে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মহেশ্বর বাজার, হাঁপানিয়া, আনেজ মোড় সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপিত নবাব আলী (নবু),নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান ও আব্দুল কাদের,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল,দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা লালন আলী,দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন আহমেদ রনি,লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট