1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি-আলীকদম সীমান্ত থেকে চোরাই গরু জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুমন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে……………………

পার্বত্য বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়িআলীকদম সীমান্ত থেকে ২৫টি চোরাই গরু জব্দ করেছে ইউএনও।মিয়ানমারের রামপুর থেকে আনা গরুর একটি চালান জব্দ করেছে আলীকদম উপজেলা প্রশাসন।

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্ট দূর্গম পথ দিয়ে আলীকদম বাজারের উদ্দেশ্যে নেয়ার পথে এসব গরু জব্দ করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। বুধবার (১৮ মে) বিকালে ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া থেকে গরু গুলো জব্দ করেন তিনি। ইউএনও মেহরুবা ইসলাম বলেন, অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে পাচারে উদ্দ্যেশে আনা ২৫টি গরু জব্দ করা হয়েছে।

জব্দকৃত গরুর মালিকের কাছে বৈধ কোন প্রকার কাগজপত্র পাওয়া যায়নি। এসব গরু থানাতে সোপর্দ করা হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে দীর্ঘদিন ধরে অন্ততঃ ২৮/৩০ জন মিয়ানমারের চোরাকারবারীদের সাথে চোরাই ব্যবসা করে আসছেন। যাদের অধিকাংশের বাড়ি রামু কচ্ছপিয়ায়। বাকীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর দোছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার। যারা গ্রুপে কাজ করে। আর তাদের গ্রুপ এখন আলীকদমনাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টের দূর্গম একটি পথ বেঁচে নেন। যা দিয়ে গত মাসে অন্তত শতাধিক গরু ভূঁয়া কাগজ

করে এখানে নিয়ে নাইক্ষ্যংছড়ি সদর সংলগ্ন রামুর গর্জনিয়া বাজার আশপাশের বাজারে বিক্রি করছে গত মাস ধরে। স্থানীয় সুশীল ব্যক্তি বলেন, বর্তমানে টেকনাফ,উখিয়া ঘুমধুমের আদলে প্রাণীর পেটে ইয়াবা আইস আনার চেষ্ঠা করছে চোরাই গরু কারবারীরা। যা একদিকে রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর আলীকদমকে ইয়াবাআইস চোরাই স্বর্নের জোনে পরিণত করবে#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট