1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবকসহ দুইজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে কিশোরপুর গ্রামের একটি ঘাসের জমিতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা একটি ছাগল ধরে নিজেদের বাড়িতে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের লোক ছাগল ফেরত আনতে গেলে গৃহবধু আসাদুন্নাহারকে মারধর করে। পরে তার ছেলে আল আমিন ঘটনাস্থলে গেলে তাকেও লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ি আঘাত করা হয়। এতে মাথায় ও নাকে লেগে রক্তাত্ত জখম হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৪,৮০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে । স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার নাকে সেলাই ও মাথায় ব্যান্ডেজ করে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় সোনিয়া খাতুন বাদি হয়ে ঘটনায় জড়িত মিলন নামে একজনকে প্রধান করে ৪জনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি। বাদি ও বিবাদিরা একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অফিসার ইনচাজৃ (ওসি) সেরাজুল হক জানান,অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট