1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

বাগমারায় ভারী বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পান বরজও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী……………………………………………………..

বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না মিললেও আশ্বিনে শেষের দিকে রাজশাহীর বাগমারা উপজেলায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটানা ভারী বর্ষণে এরই মধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও হালকা কখনও মুষলধারে বৃষ্টি চলছেই। এমন বৃষ্টি গত এক যুগেরও বেশি সময় দেখেনি এখানকার মানুষজন।

সোমবার (৩ অক্টোবর) থেকে চলা বিরামহীন বৃষ্টিতে পানি ঢকে পড়েছে বাসা বাড়িতেও। এতে যানবাহনের পরিবর্তে লোকজনদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে। এবং রাস্তা-ঘাটে বৃষ্টির পানি থৈ থৈ করছে। বিশেষ করে এই ভারী বৃষ্টিতে বিভিন্ন সবজির আবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সবজি গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার কারণে গাছ মরে যাবার সম্ভবনা রয়েছে। ফলে বাজারে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

বৃষ্টিতে আলু ক্ষেতে পানি জমে রোপণ করা আলু বীজ পঁচে গেছে। কৃষকরা আগাম আলুর বীজ বোপন করাসহ শীতের বিভিন্ন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না। চাষাবাদ করা বেশকিছু নিচু এলাকা মৌসুমী পানের বরজ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ঝুঁকির মুখে পড়েছে পান চাষীরা। ফলে পানচাষিরা এবছর  কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিরামহীন বৃষ্টিতে কাজে যেতে না পারার কারণে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষরা পড়েছেন চরম বেকায়দায়। বিশেষ করে ছিন্নমূল মানুষরা পড়েছেন চরম বিপাকে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের না হওয়ায় যাত্রী মিলছে না ভ্যান, রিক্সা ও অটোরিক্সায়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, (বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত) রাজশাহীতে ২৫০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০২১ সালের ২০ জুলাই রাজশাহীতে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট