1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় জামায়াতের সূরা সদস্য আব্দুল আহাদ কবিরাজ গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাগমারায় জামায়াতের সূরা সদস্য আব্দুল আহাদ কবিরাজ গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী …………………………………………………………

রাজশাহীর বাগমারায় জামায়াতের রাজশাহী জেলার সূরা সদস্য আব্দুল আহাদ কবিরাজ (৭৩) কে পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত নেতা কর্মী সহ গ্রেফতারকৃত আলেম ওলামাদের মুক্তি ও তত্তাবধায়ক সরকারের দাবীতে মিছিল পথসভা করার পর রাতে এশার নামাজ শেষে ভবানীগঞ্জ গোডাউন মসজিদ প্রাঙ্গন থেকে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার বাগমারা থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

জানা গেছে, আব্দুল আহাদ কবিরাজ উপজেলার যাত্রাগাছি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। দির্ঘী দিন ধরে তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তিনি জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম জেলার সাবেক নায়েবে আমীর ও জেলা সুরা সদস্য। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জামায়াতে ইসলামী বাগমারা উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে তিনি পথসভায় বক্তব্য রাখেন। পরে রাতে এশার নামাজ পর মসজিদ প্রাঙ্গন থেকে তাকে গেফতার করা হয়।

এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা দাবি করেন বিনা কারণে তাকে পুলিশ গেফতার করেছে। তার গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। তার পরিবারের দাবি মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেখিয়ে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট