1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণা প্রামানিক এর অবসর জনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০নভেম্বর) তার কর্ম দিবসের শেষ দিনে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় জানানো হয়েছে।

উক্ত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক ফিরোজের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, বিদায়ী সহকারী অধ্যাপক কৃষ্ণা প্রামানিক, তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ সরকার, প্রভাষক আমজাদ হোসেন, সাজেদুর রহমান, মোজাফ্ফর হোসেন, মাহফুজুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান, ওমর ফারুক, শিক্ষার্থীদের মধ্যে মহুয়া আকতার, সাদিকা আফরিন সুপ্তি, যারিন তাসনিম মেঘলা প্রমূখ।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ওযাহেদ উল্লাহ, প্রভাষক মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম, জাহিদ হাসান, শাজাহান আলী, মোস্তাফিজুর রহমান, ফারজানা আকতার, শিক্ষক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী সহকারী অধ্যাপকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে বক্তব্যের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী শিক্ষক কে প্রতিষ্ঠান, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট