1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারাবাসী সহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাশী - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

বাগমারাবাসী সহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাশী

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারাবাসী সহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

জানিয়েছেন, সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাশী

…………………………ঈদ মোবারক………………………………….

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাংবাদিক

সংস্থা বাগমারা উপজেলা শাখার জনকল্যাণ বিষয়ক

সম্পাদক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের কোষাধ্যক্ষ

সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম ফরাশী তাহেরপুর

পৌরসভা ও বাগমারাবাসী সহ সকল মুসলিমকে ঈদুল

আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

 

সাংবাদিক আশরাফুল ইসলাম বলেন, বছর ঘুরে মুসলিম

উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে

সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও

সর্বোচ্চ ত্যাগের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে এই

ঈদুল আজহা। মহান আল্লাহর প্রতি গভীর ভালবাসা

ও আত্নত্যাগের মধ্যে দিয়ে মহান আল্লাহর নির্দেশে

স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি

করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) এবং

আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ

ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন

করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর

আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

 

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ

কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের

মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে ইসলামের সুমহান

আদর্শ প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত

শিক্ষা ও ত্যাগের আদর্শ , ব্যক্তি ও সমাজ জীবনে

প্রতিফলিত হোক এই কামনা করছি।

 

সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাশী

বাগমারা, রাজশাহী।

………………………….০………………………………..

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট