1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারাবাসী সহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মেয়র মিন্টু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগমারাবাসী সহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মেয়র মিন্টু

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

…………………………………………ঈদ মোবারক……………………………..

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু তাহেরপুর পৌরসভা ও বাগমারাবাসী সহ সকল মুসলিমকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু বলেন, প্রতি বছরের ন্যায় বছর ঘুরে আবারও আমাদের মাঝে উপস্হিত মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে এই ঈদুল আযহা। মহান আল্লাহর প্রতি গভীর ভালবাসা ও আত্মত্যাগের মধ্যে দিয়ে মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে আছে বিশ্বের মুসলিম উম্মাহর জন্য। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির জন্য পশু কোরবানী করি। প্রতিবছর এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ , ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এবং বয়ে আনুক সবার মাঝে আনন্দ এই কামনা করছি।

 

শুভেচ্ছান্তে………………………….

সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু

রাজশাহী জেলা বিএনপির সদস্য ও

সভাপতি, তাহেরপুর পৌর বিএনপি,

বাগমারা, রাজশাহী।

……………………………………………….০…………………………………………….

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট