1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের উদ্যোগে রাজশাহীতে টেনিস ট্রেনিং অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের উদ্যোগে রাজশাহীতে টেনিস ট্রেনিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাজশাহী থেকে বাবুল…………………………………

বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের উদ্যোগে ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় গত সোমবার (৩০ জানুয়ারী) হতে ৩ দিন ব্যাপি টেনিস ট্রেনিং শুরু হয়েছে।

 

টেনিস ট্রেনিংটি পরিচালনা করেন চায়নার ইউএসপিটিএ ও পিটিআর সার্টিফাইড টেনিস কোচ জনাব সুকুমার রয়, সাবেক ডেভিস কাপ প্লেয়ার ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর ডেভেলোপমেন্ড সেক্রেটারী শেখ মঈনউদ্দিন ওয়ালী উল্লাহ ঝিলান ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর কোষাধ্যক্ষ মুয়াম্মার আহমদ।

 

এতে রাজশাহীর প্রায় ৭০ জন ক্ষুদে টেনিস খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে। টেনিস ট্রেনিং চলাকালীন সময়ে বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর ভাইস চেয়ারম্যান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হুদা দুলু, ভাইস চেয়ারম্যান হাসিনুর রহমান টিংকু, যুগ্ম-সম্পাদক মোঃ খসরু, যুগ্ম সম্পাদক কায়সান আহমেদ ও মাহমুদুল হক রোকন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট