1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে নৌকা দিয়া পারাপার' দুর্ভোগে ২০ গ্রামের মানুষ সেতুর অপেক্ষায় ৫৫ বছর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ

বদরগঞ্জে নৌকা দিয়া পারাপার’ দুর্ভোগে ২০ গ্রামের মানুষ সেতুর অপেক্ষায় ৫৫ বছর

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি সেতু নির্মাণ।সেতু নির্মাণ না হওয়ায় উপজেলার মধুপুর ইউনিয়নের খেয়াঘাটে দুর্ভাগে পড়ছেন শিক্ষার্থী সহ হাজারো মানুষ। বদরগঞ্জ বাসীর দাবি মধুপুর খেয়াঘাটে সেতু নির্মাণ।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভোট এলে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। ক্ষমতায় বসার পর আর খোঁজখবর নেন না। আর আমরা ইউনিয়নবাসী বছরের পর বছর ভোগান্তিতে পড়ে আছি। যমুনেশ্বরী নদীটি পার হওয়ার একমাত্র ভরসা নৌকা’ নদীতে পানি কমে গেলে ভরসা তাদের বাঁশের সাঁকো।

এদিকে স্বাধীনের ৫৫ বছর পেরিয়ে গেলেও কোনও সরকারের আমলে নজরে আসেনি ওই স্থানে সেতুর নির্মাণের বিষয়টি। মিলেছে শুধু গালভরা প্রতিশ্রুতি। এলাকাবাসীর দাবি পুরন না হলেও অন্য দিকে বছরের পর বছর নদী থেকে বালু উত্তোলন করে ফায়দা লুটছে একটি প্রভাবশালী চক্র, অন্যদিকে বর্ষায় নৌকা আর শুকনোয় বাঁশের সাঁকো দিয়ে ইজারাদারের হয়েছে পোয়াবারো।

মধুপুর ইউপির এহিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আবু তাহের বলেন,২০০২ সাল থেকে নদী পারাপার হয়ে আসছি। নির্বাচন এলে প্রতিশ্রুতি দেন ব্রিজ হবে। জনপ্রতিনিধিরা ব্রিজ হওয়ার প্রতিশ্রুতি দিলেও ২৪ বছরেও কার্যকর হয়নি। আদো হবে কিনা জানিনা।

বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, নদী পার হতে সময় লাগে। তাই ঘাটে সকাল সকাল আসতে হয়। না হলে স্কুলে পৌঁছেতে দেরি হয়। খাটে একটা সেতু নির্মাণ হলে আমরা সময় মত স্কুলে পৌঁছাতে পারবো। বিশেষ করে পরীক্ষার সময় অনেক সমস্যা হয়। দ্রুত ঘাটে একটি নির্মাণের দাবি জানাই।

ঘাট ইজারাদার মাঝি আব্দুল লতিফ বলেন, প্রতি বছরে প্রায় ২ লক্ষ টাকায় ঘাটের ইজারা নিতে হয়, প্রতিদিন হাজার মানুষ এ ঘাট দিয়ে পারাপার হন। সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার বদরগঞ্জ হাটবার। এই দুদিন অন্তত নৌকা দিয়ে ৩০ হাজার মানুষ পারাপার করেন। অনেক বছরে ঘাটে ইজারা নিয়ে মাঝি হিসেবে নিয়োজিত আছি। আমার মাঝি গিরির দরকার নাই, ইউনিয়নবাসীর উপকারের জন্য আমি এখানে সেতু নির্মাণের দাবি করছি।

স্থানীয় এক স্কুল শিক্ষক আক্ষেপ করে জানান, একটি সেতুর জন্য কয়েক গ্রামের জীবন ও অর্থনীতির চাকা থেমে আছে। বর্ষায় নৌকা আর শুকনায় বাঁশের সাঁকোয় চলাচল করতে হচ্ছে নদীর দু’পাড়ের হাজার হাজার মানুষকে। জনপ্রতিনিধিদের আশ্বাসের পাহাড় জমলেও হয়নি সেতু নির্মান।

উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, উপজেলায় বেশ কিছু নদীর উপরে সেতুর প্রয়োজন। মধুপুর ইউনিয়নের খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য তিনটি প্রজেক্টে মাধ্যমে প্রস্তাবনা দেওয়া আছে। সেতু নির্মাণের বাজেট এলে কাজ শুরু হবে বলে জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট