1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

বাঘায় ভিজিএফ এর চাল পাবে ১৪ হাজার ১৪০ পরিবার, মনিগ্রাম ইউনিয়নে কার্যক্রম শুরু করলেন ইউএনও

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নটির সুবিধাভুগি দেড়হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। সোমবার (১৮-০৫-২০২৬) চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেণ উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার। ট্যাগ অফিসার মাহামুদুল রহমান কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার জানান, সকাল থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দুস্থদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করেন। বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষ। প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে-বাঘা পৌরসভায় ৪ হাজার ৬২৫,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮৫, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৫, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবারকে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রূপ ফিটিং (ভিজিএফ)’র চাল পাবে। প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান,সোমবার থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট