1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের  তালগাছ কে বা কারা কেঁটে ফেলছে - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের  তালগাছ কে বা কারা কেঁটে ফেলছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৫৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধি…………………………………..

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশে বালু ভরাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলে বজ্রপাত রোধক তালগাছ মেরে ফেলছে দুর্বৃত্ত চক্ররা ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার খুলনা-চালনা মহাসড়কের চক্রাখালী বাজার থেকে দারোগা ভিটা এর মাঝামাঝি স্থানে পাকা রাস্তার পাশে বজ্রপাত রোধক তালগাছ মেরে অবৈধ ভাবে বালু ফেলে একেরপর এক তালগাছ নিধন যজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা ।

আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় চক্রাখালী বাজার থেকে দারোগা ভিটা সংলগ্ন পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বজ্রপাত রোধক তালগাছ নষ্ট করে অবৈধ বালু ভরাট করছে । দুর্বৃত্তরা এ কাজের জন্য সাপ্তাহিক ছুটির দিনে বেঁচে নিয়েছে বলে জানা গেছে । কারণ ছুটির দিনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ সহজে ফাঁকি দেয়া য়ায় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি রাস্তার পাশে লাগানো রোপণ কৃত তালের চারা নিধন যজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ ।

উল্লেখ্য সরকার দেশের মানুষকে বজ্রপাতে মৃত্যুর হার রোগ সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে সরকারি রাস্তার পাশে বজ্রপাত রোধে তালের বীজ বপন করে । সেই বীজ থেকে চারা গজিয়ে তালগাছে পরিণত হয়েছে । বর্তমানে উক্ত সড়কের পাশে বসবাসরত মানুষ তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ইমারত নির্মাণ করে তালগাছ গুলোকে কেঁটে বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে ।

এব্যাপারে সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সরকারি পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বজ্রপাত রোধক তালগাছ যেন কেঁটে ফেলে বজ্রপাতের ঝুঁকি না বাড়ায় তার জন্য আইনানুগ ব্যাবস্থা গ্ৰহনের জোর দাবি জানিয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট