1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফেসবুকের মতোই, জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

ফেসবুকের মতোই, জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন………………………………………………………………

প্রযুক্তি বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন প্ল্যাটফর্ম ‘আলফাফ’। বিশ্বের মুসলিম দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবকের হাত ধরেই এই স্যোশাল সাইটের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের ১১৫টি দেশের মানুষ ব্যবহার করছে এটি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ ও তুরস্ক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সহকর্মী বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমেরই প্রকাশ ঘটেছে। কিন্তু মুসলমানদের জন্য ইমান-আমল ঠিক রেখে সে সবের অনেক কিছু ব্যবহার করা দুষ্কর। সে সব বিষয় মাথায় রেখে ইসলামি মতাদর্শ লালন করা যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক মিলে নিয়ে এসেছি সম্পূর্ণ হালাল সামাজিক যোগাযোগ মাধ্যম। নাম আলফাফা ডটকম।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে কুরআন তিলাওয়াত, হাদিসসহ বিভিন্ন ইসলামি কন্টেন্ট আপলোড করে থাকে। সাইটটি ফেসবুকের সঙ্গে সাদৃশ্য কিন্তু কোনো ফিতনা ছাড়া ইসলামি নীতি-আদর্শ দ্বারা পরিচালিত। সাইটটিতে অনেক ফিচার রয়েছে যা ইনশাআল্লাহ ছোট ব্যবসা থেকে শুরু করে অলাভজনক সব ধরনের প্রচার প্রসারে সাহায্য করবে। আপনি বিনামূল্যে আপনার ব্যবসা, মসজিদ, রেস্টুরেন্ট বা চাকরি ও পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করতে পারেন। অ্যামাজনের মতো ই-কমার্স হিসেবেও দেখতে পারেন মুসলিমদের পরিচালিত এ সাইটটি। ক্রমেই আরো অনেক ফিচার যুক্ত হবে বলে জানান তিনি।

একটি বাটনের ক্লিকে বিশ্বজুড়ে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ করতে পারবেন সহজে। একই সঙ্গে স্যোশাল মিডিয়া, ব্লগ, ফোরাম, জবস, টিচ, ই-কমার্স, ডিরিক্টরিসহ নানান ফিচারে সাজানো হয়েছে সাইটটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে লগ ইন করে সাইটটি ব্যবহার করতে পারবেন। একই সাথে ওয়েব সাইটেও আলফাফা ব্যবহার করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট