1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ মার্চ)  বাদ জুমা ওলামা মাশায়েখ,ছাত্র ও তাওহিদী জনতার ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পরে মসজিদের উত্তর প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে মুসলিম তাওহিদী জনতা।

এ সময় বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশপত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও থানা মসজিদের ইমাম ও খতিব মুফতী আনোয়ার হোসেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়খুল হাদীস মুফতী মনিরুল ইসলাম জমিরী, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাওলানা  মোকলেছুর রহমান, বাইপাস মসজিদের ইমাম  মাওলানা রবিউল ইসলাম, পলিপাড়া জামে মসজিদের ইমাম  ক্বারী ফজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা প্রমূখ।

উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো  হয়।  এর  আগে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনি স্বাধীন কর, আমার ভাই শহীদ কেন? জবাব চাই জবাব চাই!  এসব বিভিন্ন শ্লোগান দেন  বিক্ষোভ মিছিলে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট