1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা

পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………………………….

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বিশাল রেলি বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম। এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন জাহান নিতু ও মাসুদ হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্রাকটিস বিভাগের পরিদর্শক আবু রায়হান সহ সংশ্লিষ্ট কলেজের শিক্ষক বৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট