1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পোরশায় বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সারাইগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট