
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের গ্রাম ও পাড়া পর্যায়ে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদ-এর আয়োজনে এবং উন্নয়ন সহায়তা তহবিল, বিবিজি (BBG)-এর অর্থায়নে ৭৫টি ফুটবল এবং ২০টি ক্রিকেট বল ও ব্যাট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান ও অতিথিবৃন্দ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অসীম কুমার ঘোষের সভাপতিত্বে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ-এর সচিব প্রবীর হাজারীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান এবং ক্রীড়াবিদ সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গ্রাম ও পাড়া পর্যায়ের খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর