1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনার ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতিতে আলোচনাসভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

পাবনার ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতিতে আলোচনাসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফরিপোর্টার,ঈশ^রদী……………………………….

স্কুলের মান ভাল না হলে যেমন কলেজে ছাত্র পাওয়া যায়না,ঠিক তেমনি শিল্প ও বণিক সমিতি শক্তিশালী না হলে ব্যবসায়ী ও এলাকার উন্নয়নও ভাল হয়না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতা ও বাংলাদেশ বার কাউন্সিল ফাইনান্সিং কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট রবিউল আলম বুদু।

 

সোমবার রাতে ঈশ^রদী শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে আয়োজিত রাষ্ট্রের উন্নয়ন এবং শিল্প ও বণিক সমিতির ভ’মিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

প্রধান অতিথি আরও বলেন,পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে এবং ঈশ^রদী শিল্প ও বণিক সমিতিকে শক্তিশালী করতে হবে ব্যবসায়ীদের স্বার্থে। কারণ ব্যবসায়ীদের ট্যাক্স দিয়ে রাষ্ট্রপরিচালনা করা হয়। সে জন্যই ঈশ^রদী বাজারের রাস্তা, ড্রেন,লাইট ও পাহারাদারসহ প্রয়োজনীয় সকল প্রকার উন্নয়ন করা বিকল্প নেই।

 

তিনি বলেন,আমার হাতে কোন ক্ষমতা নেই তারপরও এই সমিতির যেকোন প্রয়োজনীয় কাজে আমার অংশ গ্রহন থাকবে। আর যদি কোন সুযোগ আসে তাহলে ছয়মাস থেকে এক বছরের মধ্যে সমিতির ভবন নির্মানের ব্যবস্থা করে করে দেব।

 

শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এসময় ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, বণিক সমিতির নির্বাহী সদস্য কেএম আবুল বাশার,আবুল কালাম আজাদ,আব্দুল আওয়াল পলাশ, আব্দুল আজিজ, আশরাফুজ্জামান, বিপুল জোয়ার্দার,এএ আজাদ হান্নান,এডভোকেট রাকিব হাসান মুন্না, এডভোকেট আব্দুস সালামসহ অন্যান্য সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট