1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পিয়াজ, মুগ, মুসুর, খেসারি, অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর শুভ উদ্বোধন শেষে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন।

সোমবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেসক্লাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, সাংবাদিক বৃন্দ, উপকারভোগী কৃষকবৃন্দ প্রমুখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এবারে উপজেলার ৭৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট