1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় নিসচা'র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

পত্নীতলায় নিসচা’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা প্রতিনিধি…………………………………………………

নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) -এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নিসচা পত্নীতলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এদিন সড়ক দুর্ঘটনায় আহত ও পঙ্গু মানুষের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমানা আফরোজ।

সংগঠনের পত্নীতলা থানা আহবায়ক হাসান শাহরিয়ার পল্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ নিসচা থানা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সুধিজন।

নিসচা’র পত্নীতলা থানা আহ্বায়ক হাসান শাহারিয়ার পল্লব বলেন, নিরাপদ সড়ক চাই একটি আন্দোলন, তবে শুধু তা সড়কের মধ্যে সীমাবদ্ধ নয়, সড়কে দুর্ঘটনায় যারা আহত বা নিহত হচ্ছেন তাদের পরিবার কতটা অসহায় -তার সেই পরিবারেই ভোগ করে, তাই নিরাপদ সড়ক চাই স্বল্প পরিসরে হলেও সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চায়। তার অংশ হিসেবে আজকের এই পদক্ষেপ।

ইউএনও রুমানা আফরোজ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আরও সচেতন হতে হবে, ট্রাফিক আইন মেনে যান চলাচল করতে হবে। সেই সাথে অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে। যেকোন ভাল কাজে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট