1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ  শিবগঞ্জে ময়লার স্তুপের দূর্গন্ধে জনদূর্ভোগ চরমে, জরুরী ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা  চাাঁঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাত বছর পর জীবিত উদ্ধার আয়েশা খাতুন শিবগঞ্জে তিন নবজাতকের পাশে নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম লালপুরের বিলমাড়িয়াতে ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রুহুল আটক লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পত্নীতলায় দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার উপজেলা হলরুমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে ঢেউ টিন ও চেক প্রদান এবং এ উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমূখ।

 

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার ৮০টি দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের প্রত্যেকের মাঝে ২বান ঢেউ টিন , ৬ হাজার টাকার চেক ও সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে ৫ হাজার টাকার চেক তুলে দেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট