1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরী করুনঃ রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরী করুনঃ রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল লতিফ, বাঘা, রাজশাহী……………………………………………….

গুড় উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি(বাঘা-চারঘাট)বলেছেন,জনস্বাস্থ্যর জন্য হুমকি হতে পারে,এ ধরণের ক্যামিকেল মিশিয়ে সকল প্রকার খাদ্যদ্রব্য তৈরি থেকে বিরত থাকতে হবে। আখের গুড় তৈরিতে কিংবা খেজুরের গুড় তৈরিতে চিনি, ফিটকারিসহ কোন ধরণের ক্যামিকেল মিশ্রিত করে গুড় তৈরি করে বাজারজাত করবেন না। গুড়সহ স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরীর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,রাজশাহী জেলা কার্যালয় আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

 

বাঘা উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। মূল প্রবন্ধক ছিলেন রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার শাকিল আহম্মেদ। সাবেক অতিরিক্ত সচিব ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম মকুট। প্রভাষক আবু সাঈদ তোতা ও মকবুল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আলী, রাজশাহী বিএসটিআই এর সহকারি পরিচালক দেবব্রত বিশ্বাস, রাজশাহী কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিচালক আরিফুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ব্যবসায়ী রাম গোপাল সাহা, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

 

বিকালে পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনেরর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । ##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট