1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের সিংড়ার ঐতিহ্যবাহী চলনবিল নৌকা উৎসব অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

নাটোরের সিংড়ার ঐতিহ্যবাহী চলনবিল নৌকা উৎসব অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………………………………..

বিপুল উৎসব মুখর পরিবেশে নাটোরের সিংড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  চলনবিল নৌকা বাইচ উৎসব -২০২৩ আজ অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে শুক্রবার দিনব্যাপী সিংড়ার আত্রাই নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

দুরদুরান্ত থেকে লাখ লাখ দর্শক আসেন নৌকা বাইচ দেখতে। আত্রাই নদীর দুপাড়ে দর্শকরা বসে কেউবা দাড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

সকাল ও বিকালে দুটি পর্বে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দুটি পর্বে পাবনা সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৪ টি নৌকা অংশ গ্রহণ করেন।

সকাল ১০ টায় সিংড়া ফেরিঘাট সংলগ্নে বেলুন উড়িয়ে নৌকা বাইচের শুভ উদ্বেধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

উদ্বোধনের পর নৌকা বাইচ শুরু হয়। প্রথম পর্বে ২০ টি ছোট নৌকা অংশ নেন। দুপুর ১২ টায় প্রথম পর্বের বাইচ শেষ হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।   বিকাল ৩ টায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়। এতে ১৪ টি বড় নৌকা অংশ নেন।

দুটি পর্বের নৌকা বাইচ শেষে  বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন চলনবিল  নৌকা বাইচ উৎসবের উদ্যোক্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া, নাটোর জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর ররহমান, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চলনবিল নৌকা বাইচ উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নৌকা বাইচ উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচীব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা কমিশনার(ভুমি) মোঃ আল ইমরান প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট